বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৪৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের শ্রীপুরে ধর্ষক,প্রতারক,ভূয়া কবিরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১, রাত ৩:২ সময় 0716
ছবি,কবিরাজ মোঃ শফিকুল ইসলাম

ছবি,কবিরাজ মোঃ শফিকুল ইসলাম


গাজীপুরের শ্রীপুর থানাধীন বাগমারা এলাকায়(ময়নার বাড়ীর ভাড়াটিয়া) এক যুবতী(২০)‘কে বিবাদী কবিরাজ মোঃ শফিকুল ইসলাম(৩২), পিতা-মৃত জহিরুল হক,মাতা-মোসাঃ মাজেদা খাতুন,সাং-বাগমারা,থানা-শ্রীপুর,জেলা-গাজীপুর এর বসতবাড়িতে তাবিজ দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে গিয়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের বিষয়টি বাদী তার নিকটতম আত্মীয় স্বজনের কাছে বলতে চাইলে বিবাদী তাকে মারধর করে এবং ভয়ভীতি প্রদর্শন সহ মেরে ফেলার হুমকি দেয়।ভিকটিম গত ১০/০২/২০২১ ইং তারিখ গাজীপুর র‌্যাব-১ এর কার্যালয়ে এসে বিবাদীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অদ্য ১১/০২/২০২১ খ্রিঃ তারিখে র‌্যাব-১,গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে ভন্ড কবিরাজ মোঃ শফিকুল ইসলাম(৩২)কে আটক করেন। বিবাদী শ্রীপুর থানাধীন বাগমারা এলাকায় নিজ বসতবাড়িতে মুদি দোকানের পাশে কবিরাজ ঘরে বসে বিভিন্ন মহিলাদের তাবিজের তদবির করে।
ঘটনার বিবরণে জানা যায় যে,বিবাদী মোঃ শফিকুল ইসলাম(৩২),পিতা-মৃত জহিরুল হক,মাতা-মোসাঃ মাজেদা খাতুন,সাং-বাগমারা,থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর একজন মুদি দোকানদার। গত ০৪ মাস যাবত ভিকটিম বিবাদীর এলাকার ময়নার বাড়িতে ভাড়া থাকা অবস্থায় বিবাদীর দোকানে মুদি মাল কেনাকাটা করায় সময় ভিকটিমের সহিত বিবাদীর পরিচয় হয়।ভিকটিম ও তার স্বামী উভয়ের সাংসারিক বনিবণা না হওয়ায় স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি হওয়ার বিষয়ে বিবাদী জানতে পেরে সে কবিরাজি চিকিৎসার মাধ্যমে তাবিজ দিয়ে ভিকটিমের সংসারে শান্তি ফিরিয়ে দিবে বলে জানায়।ভিকটিম সরল মনে বিবাদীর কথায় তাবিজ নিতে রাজি হয়।তাবিজ আনার জন্য বিবাদী ভিকটিমকে গত ০৭-০২-২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় তার দোকানে যেতে বলে।ভিকটিম উক্ত সময়ে তার দোকানে গেলে বিবাদী ভিকটিমের পারিবারিক সমস্যা দূরীকরণের তাবিজ দেওয়ার ছলনায় ফুসলিয়ে দোকানের পিছনে তার ঘরের রুমে নিয়ে ভিকটিমকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে।ভিকটিম উক্ত বিষয়ে তার আত্মীয় স্বজনকে অবগত করতে চাইলে বিবাদী ভিকটিমকে শারীরিক ভাবে নির্যাতন সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে।বিবাদী একজন ভন্ড কবিরাজ।সে নারীলিপ্সুক,খারাপ ও দুশ্চরিত্র প্রকৃতির হওয়ায় তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়।ঘটনার বিষয়ে বিবাদীকে জিজ্ঞাসা করা হলে ভন্ড কবিরাজ স্বীকার করেন যে,তাবিজ দেওয়ার ছলনায় ফুসলিয়ে বিবাদী তার কামলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে বসতঘরে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণ করে।উক্ত কবিরাজের বিরুদ্ধে ভিকটিম নিজে বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।যাহার মামলা নম্বর-৩৪ তারিখ ১১/০২/২০২১ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১)।উক্ত কবিরাজ বিভিন্ন মহিলাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করে বলে র‌্যাবের গোয়েন্দা দল জানতে পেরেছে।

বিষয়- প্রতারণা, জনদূর্ভোগ, অভিযোগ, ধর্ষণ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর